প্রয়োজনীয় তথ্য
বুকিংয়ের শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ১৭ জুলাই ২০২৬
১. মূল্য ও প্রাপ্যতা
এয়ারলাইন, হোটেল, ভিসা, সরকারি ফি, সৌদি সেবা মূল্য ও মুদ্রার হার অনুযায়ী মূল্য পরিবর্তিত হতে পারে। আংশিক বা পূর্ণ payment-এর আগে লিখিত quotation নিশ্চিত করুন।
২. বুকিং নিশ্চিতকরণ
নির্ধারিত advance, প্রয়োজনীয় document এবং লিখিত confirmation পাওয়ার পর booking নিশ্চিত বলে গণ্য হবে। মৌখিক আলোচনা booking confirmation নয়।
৩. যাত্রীর দায়িত্ব
সঠিক ব্যক্তিগত তথ্য, বৈধ passport, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, vaccination এবং কর্তৃপক্ষের প্রয়োজনীয় document সময়মতো দেওয়া যাত্রীর দায়িত্ব।
৪. পরিবর্তন ও বাতিল
Flight schedule, hotel, transport বা সরকারি নিয়মের কারণে itinerary পরিবর্তিত হতে পারে। Cancellation ও refund airline, hotel, visa provider এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের policy অনুযায়ী নির্ধারিত হবে।
৫. স্বাস্থ্য ও বিশেষ সহায়তা
বয়স্ক, শিশু, গর্ভবতী বা বিশেষ স্বাস্থ্যগত প্রয়োজন আছে এমন যাত্রী booking-এর আগে লিখিতভাবে জানাবেন। সব ধরনের বিশেষ সহায়তা নিশ্চয়তা দেওয়া সম্ভব নাও হতে পারে।
৬. জরুরি পরিস্থিতি
প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, যুদ্ধ, সরকারি নিষেধাজ্ঞা, flight disruption বা নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে service পরিবর্তন বা স্থগিত হতে পারে।
৭. যোগাযোগ
শর্ত সম্পর্কে প্রশ্ন থাকলে ০১৭১১-৭৪১৯১১ অথবা info@islamiahajjgroup.com-এ যোগাযোগ করুন।
